চুনকামের উপর কার্ল মার্কসের উক্তি, মুছে ফেলার ২৪ ঘন্টার মধ্যে আবারও দেওয়াললিখন যাদবপুরে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর চুনকাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিতিগুলি মুছে ফেলা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের দেওয়ালগুলিতে ফিরে এলো 'দেশবিরোধী' স্লোগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর চুনকাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিতিগুলি মুছে ফেলা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের দেওয়ালগুলিতে ফিরে এলো ‘দেশবিরোধী’ স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে নানা ধরনের রাজনৈতিক স্লোগান ও গ্রাফিতি নিয়ে কিছুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি ছাত্র সংগঠন। বিশেষ করে, তাদের মধ্যে কিছু লেখা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এরপর মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর বিতর্কিত কিছু দেওয়াল লিখনগুলিতে সাদা রঙ ঢেলে ঢেকে দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই। পাশাপাশি রবিবার রাতেই ক্যাম্পাসের ভিতর থাকা আরও কিছু ‘দেশবিরোধী’ ও ‘আপত্তিকর’ দেওয়াল লিখন ও গ্রাফিতির উপর চুনকাম করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের সেই দেওয়ালে লেখা শুরু হয়েছে বলে অভিযোগ। চুনকাম করা জায়গার উপর কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছে বলে জানা গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘রেড স্যালুট কিষেণজি’, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’, ‘ফ্রি প্যালেস্টাইন’-সহ কয়েকটি লেখা নিয়ে আপত্তি তুলেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে সেই গ্রাফিতিগুলি শেয়ার করে সরব হন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে এই ধরনের লেখা কোনভাবেই ঠিক নয়। তিনি কিছু লেখাকে ‘দেশবিরোধী’ বলেও সমালোচনা করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বা ‘রেড স্যালুট কিষেণজি’-র মতো স্লোগান কেন একটি নামী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা থাকবে? এগুলো যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে তুলে নেওয়ার নির্দেশ দেন, নয়তো কড়া পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু করে। পড়ুয়াদের নিজেদের দাবি বা বক্তব্য জানানোর জন্য নির্দিষ্ট ডিসপ্লে বোর্ড ব্যবহারের পরামর্শ দেয়। কিন্তু দেওয়াল লিখন মুছে ফেলায় কিছু পড়ুয়া আপত্তি জানায়। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে গ্রাফিতি দীর্ঘদিনের প্রতিবাদের অংশ বলে দাবি করেন তাঁরা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর মন্তব্যের কারণে নয়, ক্যাম্পাসের দেওয়াল পরিষ্কার রাখার জন্যে গ্রাফিতিগুলি সাফ করা হয়েছে। কিন্তু তাতেও কোনও লাভ হল না। ২৪ ঘণ্টা পরে ওই চুনকামের উপরেই আবার বিতর্কিত  ‘দেশবিরোধী’ স্লোগান লেখা হল।

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক