‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতার সরকারের আমলেই রাজ্যে অনুপ্রবেশ ঘটেছে। যার ফলে বদলে গিয়েছে জনবিন্যাস। ক্ষতি হয়েছে রাজ্যের এমনকী দেশেরও। আজ, বৃহস্পতিবার বিধানসভায় এসে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই বিষয়কে কেন্দ্র করে তোপ দাগলেন রাজ্যপাল আর এন রবি। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। আগামী সোমবার বিজেপি সরকার পেশ করবে তাঁদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রীতি মেনে এদিন বাজেট অধিবেশনের শুরুতে সূচনা ভাষণে একাধিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন রাজ্যপাল। তাতে বিগত সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় রাজ্য়পাল আর এন রবিকে। মূলত অনুপ্রবেশ নিয়ে সূচনা ভাষণে রাজ্যপাল বলেন, ‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস। তা রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আগের সরকারের আমলে অবাধে অনুপ্রবেশ হয়েছে। সেই কারণে বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। এই অনুপ্রবেশ রুখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

আরও পডুন: মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

রাজ্যপাল আরও বলেন, ‘রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতীরাজের অবসান হয়েছে। মানবপাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বছরের পর বছর দখল করে রাখা জমি উদ্ধার করে শিল্পে ব্যবহারের পরিকল্পনা করেছে রাজ্যে। নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য। দুর্নীতিতে জর্জরিত ছিল পূর্বতন সরকার। মানুষ অভিযোগ করে সুবিচার পাননি। পরিকল্পনামাফিক আটকে রেখেছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ। ফলে রাজ্য পিছিয়ে পড়ছিল। বাংলার মানুষ বঞ্চিত হচ্ছিলেন। নয়া সরকার ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই মেট্রোর কাজ শুরু হয়েছে। ভয়ের পরিবেশ থেকে মুক্ত হয়েছে বাংলা।’

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী