কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

Share:

নিজস্ব প্রতিনিধি :বিসি জটে আটকে গিয়েছে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ৷ বৃহস্পতিবার ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করার ক্ষেত্রে ২০১০ সালের আগের ৬৬ ওবিসি শংসাপত্রকে মান্যতা দিতে হবে। অর্থাৎ পুরানো নিয়ম মেনেই তালিকা প্রকাশ করতে হবে। 

৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিন রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয়ে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে মনে করা হচ্ছিল বৃহস্পতিবার সম্ভবত ফল প্রকাশ হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণার কথা এদিন বলা হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা রয়েছে। সেই মামলার কারণেই ফল প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলার পর শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। মাঝে পেরিয়ে গিয়েছে তিন মাস। কিন্তু ফল প্রকাশ হয়নি। বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবারের কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কাটেনি অনিশ্চয়তা।

মূলত, আইনি জটিলতার কারণেই বার বার পিছিয়ে যাচ্ছে ফলপ্রকাশ। এবারেও ঠিক সেইকারণে পিছিয়ে গিয়েছে ফলপ্রকাশ। সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের আগের একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল, যার ফলে ফলাফল প্রকাশের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছিলফলপ্রকাশের প্রক্রিয়া এবারও থমকে দিয়েছে। এরফলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়ল রাজ্যের প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি