কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোড়াবাগানে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। বাড়ির ভিতরে এক বৃদ্ধাসহ চারজন আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার অভিযান।

জানা গিয়েছে, জোড়াবাগান থানার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি জরাজীর্ণ দোতলা বাড়ির একাংশ ধসে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (ডিএমজি) এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে বাড়ির ভিতরে আটকে থাকা চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাঁদের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছরের পুরনো বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। বারবার কলকাতা পুরসভা এবং প্রাক্তন জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বাড়িটিকে বিপজ্জনক বলে সতর্কতামূলক বোর্ডও টাঙানো হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের আরও দাবি, বাড়ির একাংশ ভেঙে পড়ায় পাশের একটি বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, ধসে পড়া অংশটি যদি সামনের দিকে পড়ত, তাহলে পথচলতি মানুষ বা আশপাশের বাসিন্দাদের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুনঃ বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

স্থানীয় এক বাসিন্দার কথায়,  বাড়িটি কয়েকশো বছরের পুরনো। বহুবার পুরসভাকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনার পর এলাকায় পৌঁছেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। কী কারণে বাড়ির একাংশ ভেঙে পড়ল এবং বাড়িটির বর্তমান কাঠামোগত অবস্থা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের অন্যান্য পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল