বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্য বিধানসভায় পাস হল ওবিসি সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। দীর্ঘ বিতর্কের পর সোমবার বিল দু’টি অনুমোদন পায়। সরকারের দাবি, প্রকৃত অনগ্রসর শ্রেণির মানুষের স্বার্থ রক্ষা এবং পূর্বের আইনের অসঙ্গতি দূর করতেই এই সংশোধনী আনা হয়েছে। 

অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশংকর ঘোষ বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান এসসি অ্যান্ড এসটি) রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ পেশ করেন। আলোচনার শেষে বিল দু’টি পাস হয়ে যায়। নতুন আইনে ওবিসি ক্যাটেগরি ‘এ’-এর অধীনে থাকা ৬৫টি জনগোষ্ঠীর তালিকা বহাল রাখা হয়েছে। তবে পূর্ববর্তী আইনে অন্তর্ভুক্ত ক্যাটেগরি ‘বি’-এর ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল-ওয়ান বাদ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে কোনও সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ এবং আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। বিলের সমর্থনে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, অতীতে ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে সংরক্ষণ ব্যবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ভুল সংশোধন করতেই এই আইন আনা হয়েছে। সরকারের দাবি, প্রকৃত অনগ্রসর শ্রেণির অধিকার সুরক্ষিত করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ আর্থিক বেনিয়ম থেকে সংগঠনের চাপ, সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা

অন্যদিকে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বিলটির বিরোধিতা করে বলেন, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর মতে, ধর্মের পরিবর্তে আর্থ-সামাজিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণ নির্ধারণ করা উচিত। জলঙ্গির তৃণমূল বিধায়ক বাবর আলিও বিলটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। বিল পাশ হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক যে অব্যাহত থাকবে, তা স্পষ্ট।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের