Loading live market data...
Loading active stocks...
Connecting...

দূষণ রোধে ফুটপাতে সবুজায়নের পাশাপাশি সোলার প্যানেল বসানোর ভাবনা পুরসভার

কলকাতাকে আরও সবুজ করে তুলতে পাইলট প্রজেক্ট হিসেবে চারটি রাস্তার মোট ১৫০০ মিটার পথে বসানো হবে সোলার প্যানেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ দূষণ রোধ করতে এবং বিদ্যুৎ খরচ কমাতে এবার কলকাতা শহরে ফুটপাতে বসবে সোলার প্যানেল। শহরের ফুটপাতে গ্রিনজোন তৈরি করে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা কলকাতা পুরসভার। পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত চারটি রাস্তার ফুটুপাতে এই প্রকল্প রূপায়ণ করা হবে। তাতে সফল হলে গোটা শহরজুড়ে এই প্রজেক্ট চালু হবে।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরকে আরও সবুজ করে তুলতে পাইলট প্রজেক্ট হিসেবে চারটি রাস্তার মোট ১৫০০ মিটার পথে বসানো হবে সোলার প্যানেল। ফুটপাতে মাটি থেকে আট ফুট উঁচুতে সোলার প্যানেল লাগানোর প্রাথমিক পরিকল্পনা রয়েছে পুরসভার।

কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিট, রাজা রামমোহন রায় সরণি, শশিভূষণ দে স্ট্রিট, কলেজ স্ট্রিট, দেশপ্রিয় পার্ক সহ শহরের অনেক পুর-উদ্যানে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা হয়েছে। তবে ফুটপাতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা কলকাতায় এই প্রথম। কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এর আগে কলকাতা পুরসভার পার্কগুলিতে সৌর বিদ্যুতের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবার পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার চারটি ফুটপাত নেওয়া হচ্ছে। এই প্রজেক্ট সফল হলে শহরজুড়ে ফুটপাতে সোলার প্যানেল বসানো হবে। এই প্রকল্প নিয়ে কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ‘ক্রিকেটের সুবাদে নানা দেশে ঘুরেছি। বিশ্বের অনেক জায়গাতেই সৌর বিদ্যুৎকে যে গুরুত্ব দেওয়া হয়। সেই গুরুত্ব আমাদের দেশে দেওয়া হয় না। কলকাতা পুরসভা সৌরবিদ্যুৎকে গুরুত্ব দিয়ে ফুটপাতের সবুজ অংশকে যেভাবে ব্যবহার করতে চাইছে তা আগামী দিনে দেশের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়