অনিশ্চিত কলকাতা বইমেলার ভবিষ্যৎ? আশঙ্কায় বইপ্রেমীরা

কলকাতা বইমেলার বইমেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। এই ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ এবং ওমিক্রনের চোখরাঙানির মধ্যে বইমেলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান খোদ বইপ্রেমীরাই

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ টালবাহানার পর আগামী ৩১ জানুয়ারি থেকে ৪৫তম আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। রোজই লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ফলে রবিবারই কঠোর বিধিনিষেধ জারি করল নবান্ন। তবে তা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত হলেও আগামীদিনে বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যসচিব। এই জেরে নতুন করে কলকাতা বইমেলার বইমেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। এই ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ এবং ওমিক্রনের চোখরাঙানির মধ্যে বইমেলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান খোদ বইপ্রেমীরাই। তবে গিল্ড কর্তৃপক্ষ বইমেলার আয়োজন নিয়ে সম্পূর্ণ আশাবাদী।

বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানিয়েছেন, ‘মেলা হওয়া না হওয়া তো আমাদের হাতে নেই। যদি তেমনভাবে করোনা বাড়তে থাকে তাহলে প্রশাসন যা নির্দেশ দেবে সেই অনুযায়ী চলতে হবে। যদিও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট নির্দেশ আমরা প্রশাসনের তরফে পাইনি’। রবিবারই আন্তর্জাতিক চলচিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থতির কথা মাথায় রেখে তা বাতিল হয়। বইমেলার ক্ষেত্রেও তা হবে না তো? আশঙ্কা বইপ্রেমীদের। আগামী ৭, ১০ এবং ১১ জানুয়ারি মহাবোধি সোস্যাইটি হলে বইমেলার স্টলের জন্য লটারির আয়োজন করা হয়েছে। কিন্তু ওই সময়কালে রাজ্যে কঠোর করোনাবিধি লাগু থাকছে। গিল্ডের কর্তাদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আশার আলো এই যে কোনও মেলা বন্ধ করার নির্দেশিকা নেই এই বিধিনিষেধে।

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩