বঙ্গ বিজেপিতে তথাগত গুরুত্বহীন, জানালেন দিলীপ

শুক্রবার মর্নিং ওয়াকে বেড়িয়ে দিলীপ ঘোষ শুধুমাত্র হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে নিয়েই মন্তব্য করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে কেন হার হল? টুইটে কখনও কৈলাস আবার কখনও দিলীপ ঘোষদের তুলোধনা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। গত বৃহস্পতিবার অভিনেত্রী শ্রাবন্তী দল ছাড়ায় ফের রাজ্যের নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তথাগত। কিন্তু তাঁর মন্তব্য নিয়ে বেশি গুরুত্ব দিতে নারাজ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার মর্নিং ওয়াকে বেড়িয়ে দিলীপ ঘোষ শুধুমাত্র হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে নিয়েই মন্তব্য করেছেন। আর সেখানেই নাম না নিলেও দু-চার কথা তথাগত-কেও শুনিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

দিলীপ ঘোষ বলেছেন, ‘কেউ পদে থেকে, পার্টির দায়িত্ব নিয়ে যদি বিশৃঙ্খলতা করে এবং উল্টোপাল্টা বলে, তবে দলের বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছে। সমর্থকরা বলছে। তাতে লোকে কেউ বেশি গুরুত্ব দেন না। কিন্তু একজন পদাধিকারী যখন একথা বলছে, তখন দল সিদ্ধান্ত নিয়েছে। পদে থেকে বিশৃঙ্খলতা করলে, দল তাঁকে পদ থেকে মুক্ত করবে। যাঁর কোনও পদ নেই তাঁকে কী মুক্ত করবে! আমি জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?’ দু’দিন আগেই শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দলের পদ খোয়ান হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহা। সেই প্রসঙ্গ টেনেই একযোগে তথাগত-কেও কটাক্ষ করতে ছাড়েননি মেদিনীপুরের সাংসদ।

শ্রাবন্তীর বিজেপি ত্যাগের দিনও রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশ্যে তথাগত রায় টুইট বার্তা দেন। তিনি বলেন, ‘এ রাজ্যে বিজেপি কোনও প্রতিপক্ষই নয়, এটা বলছে তৃণমূলের এক নেতা। কেন এমন অবস্থা হল তা নিয়ে বিশ্লেষণ করা উচিত, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দু’দিনের চিন্তন বৈঠক দরকার। এটি বিজেপির পরম্পরারই অন্তর্গত। গতানুগতিক মিটিং-মিছিল-বনধ করলে হবে না।’

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার