হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও সেই জায়গায় ফের কাজ শুরু হয়েছে! এমন অভিযোগ ঘিরে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে কীভাবে একই জায়গায় নতুন করে নির্মাণ শুরু হল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা পুরসভার কমিশনার স্মীতা পাণ্ডেকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মামলার শুনানিতে পুরসভার পক্ষ থেকে দেওয়া বক্তব্যে সন্তুষ্ট হয়নি আদালত। বেআইনি নির্মাণ ভাঙার পর সেখানে ফের নির্মাণকাজ শুরু হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুরসভার আইনজীবীর বক্তব্যে যথেষ্ট তথ্যের অভাব রয়েছে বলে পর্যবেক্ষণ করে আদালত। সেই কারণেই বিষয়টি সরাসরি পুর কমিশনারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে স্মীতা পাণ্ডে আদালতে হাজির হলে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তোলেন। বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি, নভি মুম্বই-সহ একাধিক পুরনিগম সংক্রান্ত মামলার অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, অনেক সময় পুর কমিশনারদের কাছে সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ তথ্য পৌঁছয় না। নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই তাঁদের কাজ করতে হয়। ফলে মাঠপর্যায়ে ঠিক কী ঘটছে, সে বিষয়ে কমিশনারদের কাছে পুরো ছবি সবসময় স্পষ্ট থাকে না।

আরও পড়ুন: ‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

এই মামলাতেও পুরসভার আইনজীবীর বক্তব্যে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি আদালতের নজরে আসে। এরপরই পুর কমিশনারকে তলব করার সিদ্ধান্ত নেয় ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট করেছে, কোনও বেআইনি নির্মাণ আদালতের নির্দেশে ভেঙে ফেলার পর একই জায়গায় যাতে ফের নির্মাণ কাজ শুরু না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুর প্রশাসনের। শুধু নির্মাণ ভেঙে দেওয়াই যথেষ্ট নয়, পরবর্তী সময়ে সেখানে পুনর্নির্মাণ ঠেকাতেও কার্যকর পদক্ষেপ করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর। ওই দিন বেআইনি নির্মাণ ভাঙার পর ফের যাতে সেখানে নির্মাণ মাথাচাড়া দিতে না পারে, সেই বিষয়ে রাজ্য ও কলকাতা পুরসভা কী পদক্ষেপ করেছে, তার একটি ইতিবাচক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল