অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। অটোমেটিক সিগন্যালিংয়ের সমস্যার জেরে হলুন লাইন তথা এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। অটোমেটিক সিগন্যালিংয়ের সমস্যার জেরে হলুন লাইন তথা এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা। স্বাভাবিকভাবেই সপ্তাহের ষষ্ঠদিনে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। কেননা সকাল থেকেই অফিস যাত্রীদের ভিড় ট্রেন-বাসে দেখা যায়। কিন্তু যানজট এড়াতে অনেকেই মেট্রো দিয়ে যাতায়াত করেন। কিন্তু কলকাতা মেট্রোর পরিসর বৃদ্ধির পর থেকেই পরিষেবা নিয়ে নানা রকম সমস্যায় জর্জরিত যাত্রীরা। মাঝে মধ্যেই সিগন্যালিংয়ের কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যস্ত সময়ে চরম বিভ্রাটে পড়েন সাধারণ যাত্রীরা।

তবে আজ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা। কিন্তু ব্লু লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। গতবছর অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া-মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন। বর্তমানে উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়েছে মেট্রোতে। আরও কয়েকটি রুটের কাজ চলছে। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া মেট্রো পরিষেবা চালু হতেই বিমান ভ্রমণে সুবিধা হয়েছে যাত্রীদের। সহজেই নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরে পৌঁছানো যাচ্ছে। উদ্বোধনের পর থেকেই যাত্রী নিয়ে ছুটছে রেক। অনেকেই এ পথ দিয়ে অফিসে যান। কারণ অনেকটা সময় বাঁচে এবং আরামে গন্তব্যে পৌঁছনো যায়। তাই বহু মানুষ এই পথে সফর করেন।

কিন্তু শুক্রবার সকালেও মেট্রোতে অফিস যাত্রীদের ভিড় ছিল। কিন্তু সকাল ১০ টা বেজে ১৪ মিনিট নাগাদ আচমকা অটোমেটিক সিগন্যালে সমস্যা দেখা দেয়। জয়হিন্দ (এয়ারপোর্ট) স্টেশনে থেমে যায় মেট্রো। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় রেক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অটোমেটিক সিগন্যালের সমস্যা মেটেনি। ফলে ম্যানুয়ালি শুরু করা হয়েছে মেট্রো পরিষেবা। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। যার ফলে দীর্ঘসময় পরপর মিলছে মেট্রো। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মেট্রো। তবে সবকটি রুটের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ রুট হল, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইন। মাঝে মধ্যেই এই লাইনে সমস্যা দেখা দেয়। সুইসাইডের খবর মেলে। মাঝ পথে মেট্রো থেমে যাওয়ার খবর শোনা যায়। যার ফলে চরম বিভ্রাটে পড়েন নিত্যযাত্রীরা। এই নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও যাত্রীদের সমস্যা মেটাতে ব্যর্থ মেট্রো কর্তৃপক্ষ।

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর