কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা(Manoj Verma) বর্তমানে ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা পদে। বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বদলি করা হল রাজ্য পুলিশের এস টিএফ – এর এডিজি পদে। এর পাশাপাশি রাজ্য পুলিশের নতুন এ ডি জি আইবি(ADG IB) পদে এলেন জ্ঞানবন্ত সিং। এতদিন তিনি রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখার নির্দেশক পদে ছিলেন।

রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজি আইবি পদে থাকা জাভেদ শামিমকে বদলি করা হল এডিজি আইন শৃঙ্খলা পদে।এর পাশাপাশি রাজ্য পুলিশের বর্তমান এ ডি জি এস টি এফ ত্রিপুরারি আতসরভকে বদলি করা হয় আর্থিক দুর্নীতি দমন শাখার নির্দেশক পদে। শুধু কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল(Binit Kumar Goyel) নন, এর পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার(DC North) অভিষেক গুপ্তাকেও বদলি করা হয়েছে রাজ্য পুলিশের ই এফ আর সেকেন্ড ব্যাটেলিয়নের কমান্ডেন্ট পদে। কলকাতা পুলিশের নতুন পদে এলেন শিলিগুড়ি কমিশনারেটের ইস্টের ডেপুটি কমিশনার দীপক সরকার। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ২০০৮ সালে জঙ্গলমহলে কিষানজির নেতৃত্বে মাও আন্দোলনের সময় তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে ছিলেন। কিষেনজিকে খতম করার সময় মনোজ ভার্মা ছিলেন ই এফ আর এর দায়িত্বে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে দেখা যায় মনোজ ভার্মাকে নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিনীত কুমার গোয়েলকে তার পছন্দের মত জায়গাতেই পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর দেখা যায় বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বদলি করা হয়েছে এসটিএফের এডিজি পদে।কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এর আগে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৬ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা