চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২২ জানুয়ারি রাত থেকে বঙ্গে ঠান্ডা কমবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি থেকে গোটা রাজ্যে ঠান্ডা কমতে শুরু করবে সাময়িকভাবে । তবে একুশে জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঠান্ডার কামড় থাকবে । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, কাল সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং- এ আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে। বাদ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া (Dry Weather) থাকবে। ২১ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ২২ জানুয়ারি থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে গোটা বঙ্গে।রাতের তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রীর আশেপাশে থাকবে বলে সঞ্জীববাবু জানান।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ