UPI প্রতারণায় উধাও ১ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেট জালিয়াতির শিকার হচ্ছেন অনেকেই। এবার ইউপিআই (UPI) প্রতারণার শিকার নিউটাউনের  তরুণী সায়নী সরকার। তরুণীর অভিযোগ, গত ৮ নভেম্বর দুপুর ২টো নাগাদ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’টি কিস্তিতে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর ফোনে প্রথম মেসেজটি আসে দুপুর ২টো ১ মিনিটে ৯৫ হাজার টাকা তোলার ম্যাসেজ আসে আর তারপরেই আসে পাঁচ হাজার টাকা তোলার ম্যাসেজ। তবে সায়নী জানান সেইসময় তিনি অনলাইনে কিছুই কেনেনি। শুধু তাই নয় তিনি জানান, তাঁর ফোনে কোনও ওটিপি-ও আসেনি।

ইতিমধ্যেই তাঁর অভিযোগ বিধাননগর সাইবার সেলে গৃহীত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে তাঁকে। সাইবার বিশেষজ্ঞদের মতে সেদিন অনলাইনে কেনাকাটা না করলেও ইউপিআই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। যাকে বলা হয় ‘ফিশিং’। তাই এই প্রতারণার হাত থেকে বাঁচতে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, UPI Address পরিবর্তন এবং নম্বরটি অচেনা লোকের থেকে লুকিয়ে রাখবেন।

এতে আপনি যদি এমন কাউকে পেমেন্ট করেন, যাকে আপনি নম্বর দিতে চান না, সে কোনওভাবেই আপনার নম্বরটি পাবে না। প্রসঙ্গত, আজকাল মোবাইল হ্যাক করে হোক কিংবা ফোন নম্বর থেকে, স্ক্যামাররা কোনও না কোনও উপায় খুঁজে নেয়, মানুষকে ঠকানোর। ফলে ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। তাই এবার থেকে ইউপিআই পেমেন্ট করার আগেই সতর্ক হয়ে যান।

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন