মদ্যপ হয়ে বান্ধবীকে চালক সাজিয়ে পুলিশকে দেওয়া যাবে না ফাঁকি, কড়া হচ্ছে লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন-নতুন বছর উদযাপনে ওড়ে মদের ফোয়ারা। এই সাত দিনে রাস্তায় থাকে পুলিশের কড়া পাহারা। কারণ মদ্যপান করে গাড়ি বা বাইক চালানো অপরাধ। ধরা পড়লেই পড়তে হয় কড়া শাস্তির মুখে। বা দিতে হয় মোটা অঙ্কের জরিমানা। দুর্ঘটনায় প্রাণহানি রুখতে যাত্রী নিরাপত্তার স্বার্থে এই আইন। তবে পুলিশের চোখকে অনেকেই ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। অভিনব উপায়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা চলছে। রাস্তায় পুলিশের হাত থেকে বাঁচতে বান্ধবীকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বাইক আরোহী। তা রুখতেই এবার কড়া হচ্ছে লালবাজার। মত্ত তরুণী চালকদের দাপট এড়াতে ব্রেথ অ্যানালাইজার নিয়ে পাহারা দেবে মহিলা পুলিশ।

ক্রিসমাস থেকে শুরু করে বর্ষবরণ এই সাতদিন বেজায় চাপ থাকে পুলিশের। মদ্যপ হয়ে গাড়ি চালানো ক্ষেত্রে বাইক চালানোর নয়া এই কৌশল নিয়ে ট্রাফিক গার্ডগুলিকে আলাদা করে নজর দেওয়ার কথা বলা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বুধবার এক পুলিশ কর্তা বলেছেন বর্তমানে বান্ধবীরাও তাঁদের পুরুষ বন্ধুদের পিছনে বসিয়ে গাড়ি ছোটান। বেপরোয়া গতিতে চলে বাইক। সঙ্গে  রিলস তৈরির জন্য বিপজ্জনক স্টান্টও থাকে। পাশাপাশি লালবাজার ট্র্যাফিক বিভাগ সূত্রের খবর, শহরে মদ্যপ হয়ে ঘোরার সময় পুলিশের চেকিংয়ের হাত থেকে বাঁচতে বান্ধবীকে বাইকের চালকের আসনে বসিয়ে দেন। যেহেতু পুরুষ পুলিশ কর্মীরা ব্রেথ অ্যানালাইজার  নিয়ে পরীক্ষা করেন তাই তাঁতা সাধারণত মহিলাদের এই পরীক্ষা করাতে চান না। সেই ফাঁককে কাজে লাগাচ্ছেন অনেকে। পুলিশের চোখ এড়িয়ে পালান মদ্যপ তরুণরা। এবার থেকে তা আর হবে না কারণ মত্ত তরুণী চালকদের রুখতে নাকা চেকিং করতে মহিলা ট্র্যাফিক ও থানার পুলিশকর্মীরা নামবেন রাস্তায়।

আরও পড়ুন: সেনাবাহিনীর সেনা–অফিসাররা পেলেন ইনস্টাগ্রাম ব্যবহার করার অনুমতি, নয়া নিয়ম চালু

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আগামী সাতদিন এজেসি বোস রোড থেকে পার্কস্ট্রিট, ধর্মতলা, হিন্দ সিনেমা পর্যন্ত মোটরবাইকে কেরামতি রুখতে কড়া নজর রাখা হবে। তাছাড়াও রাতে শহরের ফ্লাইওভারগুলিতেও পুলিশ বাড়তি নজর রাখবে । আরও জানানো হয়েছে,  এই সময়ে  কোনও তরুণী মত্ত অবস্থায় বেপরোয়া বাইক বা গাড়ি চালান তাঁকে পরীক্ষা করা হবে। প্রমাণ পাওয়া গেলে  হাসপাতালে মেডিক্যাল করানোর পরে ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য কেস দেওয়া হবে ও গ্রেফতার করা হবে।  মহিলা বলে মিলবে না রেহাই

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ