সেনাবাহিনীর সেনা–অফিসাররা পেলেন ইনস্টাগ্রাম ব্যবহার করার অনুমতি, নয়া নিয়ম চালু

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভারতীয় সেনাবাহিনী এবার সোশ্যাল মিডিয়ার নীতিতে পরিবর্তন নিয়ে এল। সেনা ও অফিসারদের ক্ষেত্রে নয়া নীতি নিয়ে আসা হয়েছে। তাতে বলা হয়েছে, সেনা এবং অফিসাররা ইনস্টাগ্রাম দেখতে পারবেন। কিন্তু কোনও লাইক, কমেন্ট করতে পারবেন না। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই নির্দেশ রয়েছে বলে সূত্রের খবর। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সকলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। সেখানে সেনাবাহিনীর ক্ষেত্রে কড়াকড়ি আছে। যা নিয়ে নানা সময়ে নানা কথা উঠে এসেছে। এবার বড়দিনের উৎসবের মাঝে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হল নীতিতে।

এদিকে এই পরিবর্তনের নির্দেশ সেনা ও অফিসাররা পেয়ে গিয়েছেন। সেখানে বলা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সেনা এবং অফিসাররা সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে পারবেন। তথ্য সংগ্রহ করতে পারবেন, নিজেদের আপডেট করতে পারবেন এবং দেখতেও পারবেন। কিন্তু কোনওরকম লাইক, কমেন্ট করা যাবে না। বরং যদি কোনও সেনা বা অফিসার দেখতে পান ভুল তথ্য কেউ বা কারা দিয়েছেন তখন তাঁরা তা সিনিয়র অফিসারদের নজরেও আনতে পারবেন বলে সূত্রের খবর। এর আগে সেনাবাহিনীর সেনা ও অফিসারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার নির্দেশ ছিল।

অন্যদিকে আগের সেই নির্দেশ শিথিল হওয়ায় খুশি সেনা এবং অফিসাররা। অত্যন্ত দেখতে তো পারবেন। সারাদিন কঠিন পরিশ্রম করার পর একটু ক্লান্তি দূর করার ক্ষেত্রে নজর রাখতে পারবেন তাঁরা। দেশের নিরাপত্তার স্বার্থেই আগে নিষেধাজ্ঞা ছিল। এখন তা খানিকটা শিথিল করা হল। এই কড়া নিয়ম জারি করার প্রধান কারণ হল, সেনারা যেন হানিট্র‌্যাপে পড়ে না যান এবং দেশের গোপন তথ্য বেরিয়ে না যায়। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনা কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়মাবলী উল্লেখ করেছিলেন প্রতিরক্ষা অনুষ্ঠানের সভায়।

এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। বহু নতুন প্রজন্মের যুবক এখন আছেন সেনাবাহিনীতে। তাঁদের এভাবে বেঁধে রাখা কী সম্ভব?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়টি নিয়ে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘‌এটা সত্যিই একটা সমস্যা। কারণ যখন তরুণরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে আসে তখন তারা প্রথমেই খুঁজে বের করে যে তারা তাদের ফোন কোথায় লুকিয়ে রাখবে। ক্যাডেটদের বোঝাতে তিন থেকে ছয় মাস সময় লাগে যে, ফোন ছাড়া জীবন সম্ভব। কিন্তু স্মার্টফোন কি আজকাল অপরিহার্য? আমার মনে হয় এটি আজকাল অপরিহার্য। আমি সৈন্যদের বলি, স্মার্টফোন অপরিহার্য। তবে আমি কখনও সেনাদের কিছু দিতে অস্বীকার করি না। কারণ, আমরা সবসময় মাঠে থাকি। আপনার সন্তানের স্কুলের ফি আপনাকে দিতে হবে। আমি আমার দুই সন্তানের জন্মের সময়ও সেখানে থাকতে পারিনি। তাহলে আজ যদি একজন সেনা দূরে কোথাও থাকে এবং তার সন্তানের প্রথম কান্না দেখতে চায়, তাহলে সে কীভাবে দেখবে? একটি ছবিতেই তাদের দেখতে পাবে।’‌

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী