কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা বিমান বন্দরে দুর্ঘটনা, বজ্রপাতে আহত হলেন ৩ গ্রাউন্ড স্টাফ। র‍্যাম্প অপারেশন চলাকালীন বিমানের পেছন বাজ পড়ে, সেই সময় আহত হন তারা। ঘটনাস্থলেই তড়িঘড়ি তাঁদের  প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের পর্যবেক্ষণে রাখে। 

সূত্রের খবর,  সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে বিমানবন্দর এলাকায় প্রবল বজ্রপাত হয়। সেই সময় বিমানটিকে টেনে নিয়ে যাচ্ছিল যে গাড়ি, তার চালক বাজ পড়ায় আহত হন। একই সময়ে ইন্ডিগোর একটি উড়ানে মালপত্র তোলার কাজ করছিলেন দুই গ্রাউন্ড স্টাফ। বজ্রপাতের ঘটনায় তাঁরাও আহত হন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। আহতদের বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। বজ্রপাতের প্রভাব পড়ে ইন্ডিগোর একটি আগরতলাগামী উড়ানেও। টেকঅফের ঠিক আগে বজ্রাঘাতের কারণে বিমানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে অন্য একটি উড়ানের মাধ্যমে তাঁদের আগরতলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

রাতভর বৃষ্টি ও বজ্রপাতের জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে টানা বৃষ্টি এবং বজ্রপাত চলছে। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ার খবর মিলেছে। বিভিন্ন রাস্তায় যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টাও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি