মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। আজ, শুক্রবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। যার ফলে কলকাতা, বিধাননগরের পর শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের। সূত্রের খবর, শুধুই মেয়রের পদে ইস্তফা নয়, নিরাপত্তারক্ষী-গাড়িও ছেড়ে দিয়েছেন গৌতম। যদিও এই ইস্তফা দেওয়ার প্রকৃত কারণ জানাননি তৃণমূল নেতা গৌতম দেব। তবে রাজনৈতিক মহলের ধারণা বাংলার বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল কংগ্রেস। বিধানসভার ভোটে খোদ নিজে হেরেছেন গৌতম দেব। সেই কারণেই কী এই পদত্যাগ? মেলেনি উত্তর।

আরও পডুন: বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

গত বুধবার তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন গৌতম দেব। খোদ তৃণমূল নেত্রী তাঁকে সেই পদে বসিয়েছেন। উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের ধসে যাওয়া সংগঠন ফের তৈরি করতে গৌতমের উপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আচমকা শিলিগুড়ির মেয়রের পদে গৌতম দেবের ইস্তফা রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি করেছে। সূত্রের খবর, শিলিগুড়ি পুরসভায় এখনও একবছর বর্তমান বোর্ডের অস্তিত্ব থাকছে। মেয়র পদে গৌতমের ইস্তফার পরেও সেই বোর্ড আদৌ অটুট থাকবে কিনা তাকে ঘিরেই উঠেছে প্রশ্ন। কারণ রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে প্রশাসক বসালেই শিলিগুড়ি পুরসভা হাতছাড়া হবে তৃণমূলের। আর রাজ্য সরকার প্রশাসক বসানোর পথেই হাঁটবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই কারণেই প্রশাসক বসিয়ে কাজ চালাতে চাইছে রাজ্য। ঠিক কলকাতা ও বিধাননগর পুরসভা থেকে মেয়ররা পদত্যাগ করতেই যেভাবে সেখানে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। সেই পদক্ষেপও হয়তো নেওয়া হতে পারে শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রে। 

এবার এটাই দেখার কলকাতা, বিধাননগরের পর শিলিগুড়ির ক্ষেত্রেও সেটাই হয় নাকি অন্য সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দফতর।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক