২০২৬-এ মাধ্যমিক শুরু কবে থেকে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পরের বছর কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক সেই তথ্য জানিয়ে দিল মাধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এই দিনক্ষণ। এই পরীক্ষা এক সপ্তাহ ধরে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

দিনক্ষণে বলা হয়েছে, ২০২৬-এর বাংলা পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি সোমবার। ইংরেজি পরীক্ষা হবে তার পরের দিন ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। ইতিহাস হবে শুক্রবার, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি। ভূগোল হবে ৭ ফেব্রুয়ারি।  ৯ ফেব্রুয়ারি হবে অঙ্ক। ১০ তারিখ হবে ভৌতবিজ্ঞান। বুধবার ১১ ফেব্রুবারি হবে জীবনবিজ্ঞান। বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। তবে, জানা গিয়েছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস জাতীয় পরীক্ষাগুলির দিন মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে পরে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তারই ফল প্রকাশ হয়েছে ২ মে, শুক্রবার।

জানা গিয়েছে, চলতি বছর প্রায় ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় দেয়। পড়ুয়াদের মধ্যে ছাত্রের সংখ্যা  ছিল ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯২৪ জন। এর মধ্যে পাশের হার হয়েছে ৮৬.৫৬ শতাংশ। অর্থাৎ পাশ করেছেন মোট ৭ লক্ষ ৯১ হাজার ৮৮ জন। তার মেধাতালিকাও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

এবছর প্রথম হয়েছে আদৃত সরকার। দ্বিতীয় স্থানে রয়েছেন ২ জন। তৃতীয় হয়েছেন বাঁকুড়া জেলার ঈশানী চক্রবর্তী।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন