পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মীর অভাবে  পঞ্চায়েত স্তরে আটকে  রয়েছে বহু কাজ। সেই সমস্যা সমাধানে এবার  বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানালেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মচারী নিয়োগ করা হবে। সেই সঙ্গেই জানিয়েছেন, দুর্নীতি রুখতে  এ বার নিয়োগ হবে ভিন্ন পদ্ধতিতে। এত দিন জেলা স্তর থেকে এই নিয়োগ হত। এ বার তা হবে কেন্দ্রীয় ভাবে। মন্ত্রী জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। 

সোমবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে বিধানসভায়  নিজের ঘরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  দিলীপ ঘোষ বলেন, ‘কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে ১১ হাজার লোক নেওয়া হবে পঞ্চায়েত দফতরে। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় এসে কেন্দ্রীয় ভাবে পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

এত দিন পঞ্চায়েত আইনের মাধ্যমে পঞ্চায়েত দফতরে নিয়োগ হত । রাজ্য সরকার  সেটাই পিএসসির হাতে তুলে দিতে চায়। তবে এটি স্বশাসিত সংস্থা হওয়ায় তাদের হাতে নিয়োগ প্রক্রিয়ার ভার দিতে হলে আইন সংশোধন করা প্রয়োজন।  তবে সবটাই নিয়ম মেনে হবে বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, দিলীপ ঘোষ মন্ত্রী হওয়ার পরেই নিয়োগের কথা বলেছিলেন।   ভোটে তৃণমূল হারার পর বহু পঞ্চায়েত  নেতা   পদত্যাগ করেছেন, আবার কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। তাতেই আটকে গিয়েছে বহু কাজ। তারপরেই দিলীপ ঘোষ তাঁদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন। হুঁশিয়ারির সুরে  বলেছিলেন, কাজে যোগ না-দিলে মাথায় ডিমের বদলে বাড়িতে পাথর পড়বে।  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান