কালোবাজারি রুখতে বাজারে বিশেষ নজরদারির নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (৮ মে) নবান্নে এক বৈঠক থেকে কালোবাজারিদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ পরিস্থিতির অছিলায় কেউ যাতে জিনিসের দাম বাড়তি না নেন, তা নিয়ে সতর্ক করে দিয়েছেন। সেই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে ফায়দা লুটতে না পারেন, তার জন্য শহরের পাশাপাশি গ্রামীণ বাজারগুলিতেও বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।

জরুরি পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট দফতর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ‘কেউ যেন সুযোগের সদ্ব্যবহার করতে না পারে তার দিকে বিশেষ নজর রাখতে হবে। এটা মুনাফার সময় নয়। এই সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। কখনও-কখনও কেউ সুযোগের সদ্ব্যবহার করেন। কিন্তু তা চলবে না। বেশি টাকার লোভে সীমান্ত দিয়ে যাতে ভিন দেশে বা ভিন রাজ্যে আলু-সবজি পাচার না হয় তার দিকে বিশেষ নজর রাখতে হবে। কেউ কালোবাজারি করলে তাদের জিনিস সরকার বাজেয়াপ্ত করে নেবে।’

গত বছরের তুলনায় এ বছর আলু, পেঁয়াজ-রসুনের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এবং তুলনামূলকভাবে কম বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ গত বছর ছিল ৩০ টাকা কেজি, এখন তা ২০-২২ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ছিল ২২০ টাকা। তা কমে হয়েছে ১৬০ টাকা। রাজ্যে পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে। রাজ্যের ৫১৮টি হিমঘরে যা আলু রয়েছে তা প্রয়োজনের থেকে বেশি। ফলে ঘাটতির কোনও জায়গা নেই। দাম যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য বাজারে আরও বেশি করে নজরদারি চালাতে হবে টাস্ক ফোর্সকে।’

এদিনের বৈঠকে মাছ-মুরগির মাংসের দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। সরাসরি জানতে চান, ‘মাছের দাম কেন কমছে না? মুরগির মাংসের দাম বেশি কেন?’ যদিও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জবাবে খুশি হতে পারেননি তিনি। এর পরে ময়নার কাছে কেন মাছের হিমঘর তৈরি করা তা নিয়েও কৈফিয়‍ৎ তলব করেন। খানিকটা রেগে বিষয়টি মুখ্যসচিবকে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। এর পরেই তিনি জানান, ‘সুফল বাংলা ম‍ৎস্য নামে আরও একটি দফতর খোলা হচ্ছে। যেখানে শুধু ন্যায্য মূল্যে মাছ পাওয়া সব মিলিয়ে সুফল বাংলার ৭০০ আউটলেট হবে।’

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন