নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী স্বস্তি পেলেন সেচমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক মানস ভুঁইঞা। সোমবার (১৩ জুলাই) কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানির পর আদালত নির্দেশ দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানস ভুঁইঞা-সহ মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে মানস ভুঁইঞাকে। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া সবংয়ের বাইরে তিনি যেতে পারবেন না বলেও নির্দেশ আদালতের।

ঘটনার সূত্রপাত রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর। সবং থানায় কুমার টুং নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগে বলা হয়, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ নামে কয়েকজনের মাধ্যমে ওই চাকরির ব্যবস্থা করা হয়েছিল। 

আরও পড়ুন: রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অভিযোগ অনুযায়ী, ১ মার্চ ২০২৬ CISB Services Private Limited-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানির সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, তিনি নিয়মিত কাজ করলেও মাত্র দু’মাস পর ৬ মে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪) এবং ৬১ (২) ধারায় মামলা রুজু করে। পরে প্রাক্তন মন্ত্রীকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসবাদ করা হয়। এরপর তিনি মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে সেই মামলার শুনানি স্থগিত হয়ে যাওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে তাঁকে গ্রেফতারি থেকে সুরক্ষা দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

ছাতা রেডি রাখনু! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান