রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন করে কার্যকর হতে চলা গুন্ডাদমন আইনকে ঘিরে আইনি লড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে। এই আইনের উপর স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়েরের অনুমতি চাওয়া হয়েছে আদালতে। সোমবার (১৩ জুলাই) কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদন জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালত জানিয়ে দেয়, মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের হওয়ার পরই শুনানির দিন নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) থেকেই রাজ্যে গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার কথা। গত শুক্রবার বহরমপুরে এক প্রশাসনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভায় বিল পাশ হওয়ার পর রাজ্যপাল তাতে সম্মতি দিয়েছেন। ফলে নির্ধারিত দিন থেকেই নতুন আইন কার্যকর হবে। ২৯ জুন বিধানসভায় আলোচনার পর পাশ হয় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। পরে রাজ্যপালের অনুমোদনের পর সেটি আইনে পরিণত হয়। এই আইনের বলে পুলিশ চাইলে কোনও অপরাধীকে গ্রেফতার এবং ১ বছর পর্যন্ত আটক রাখতে পারে। এছাড়া সমাজবিরোধী কার্যকলাপের সংজ্ঞার মধ্যে বহু বিষয় ঢোকানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে ভয় ধরাতে বা আতঙ্ক তৈরি করতে পারে এমন কাজ করলেও গুন্ডাদমন আইনের অধীনে গ্রেফতার করতে পারে পুলিশ। 

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

নতুন এই আইন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশের আশঙ্কা, ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে এই আইনের অপব্যবহার হতে পারে। তবে রাজ্য সরকারের দাবি, এই আইন শুধুমাত্র সমাজবিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যই আনা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এর ব্যবহার হবে না বলেও সরকার বারবার আশ্বাস দিয়েছে। বিধানসভায় বিল নিয়ে আলোচনার সময়ও মুখ্যমন্ত্রী এবং সরকারের একাধিক মন্ত্রী দাবি করেছিলেন, রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আইন কার্যকর করা হচ্ছে। এখন এই আইনের বৈধতা নিয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে। 

ছাতা রেডি রাখনু! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান