শিবরাত্রিতে শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

শনিবার শিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি : শিবরাত্রিতে (Shivratri) শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফ জানানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে ১৯ তারিখ অর্থাৎ রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত শনিবার রাতেই শিবরাত্রির পুজো। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের রেল মন্ত্রক বাঙালি হিন্দুর উৎসবের দিনে লোকাল ট্রেন বাতিল করায় ভোগান্তিতে পড়বেন পুজোপ্রেমী বহু মানুষ।

রীতিমত বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করার কথা। রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ–শিয়ালদা শাখায় আপ ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে হাবড়া–শিয়ালদা আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন। ডানকুনি–শিয়ালদা আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২ ট্রেন বাতিল থাকবে। রানাঘাট–শিয়ালদা আপ ৩১৬১৭ ও ডাউন ৩১৬১৪ ট্রেন ও বাতিল করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি বাতিল করা হয়েছে কল্যাণী সীমান্ত–শিয়ালদা আপ ৩১৩১১ ও ডাউন ৩১৩১৪ ট্রেন। বারাকপুর–শিয়ালদা আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪। শান্তিপুর–শিয়ালদা আপ ৩১৫১৩ ও ডাউন ৩১৫১৪ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, রেল ট্র্যাক মেরামতির জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

শনিবার শিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে এই বিশেষ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবাইকে শান্তিতে উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা