নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে হড়পা বান বিপর্যয়ের পর আট দিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। স্ত্রীকে খুঁজে পেতে এবার সমাজমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তাঁর স্বামী শুভ্রাংশু রায়। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে শর্মিষ্ঠার ছবি ও নেপাল সফর সংক্রান্ত তথ্য-সহ একটি পোস্টার প্রকাশ করেন তিনি। কারও কাছে শর্মিষ্ঠার বিষয়ে কোনও তথ্য থাকলে নির্দিষ্ট যোগাযোগ নম্বরে জানানোর আবেদন করা হয়েছে।

শুভ্রাংশু জানিয়েছেন, এখনও পর্যন্ত শর্মিষ্ঠার বিষয়ে কোনও সদর্থক খবর পাওয়া যায়নি। তাঁর ডিএনএ নমুনাও সংগ্রহ করে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। ‘চলো যাই’ নামে কলকাতার একটি পর্যটন সংস্থার ৩২ জনের দল গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। মানসরোবর যাওয়ার উদ্দেশ্যে ওই দলে ছিলেন শর্মিষ্ঠাও। তিনি একাই নেপালে গিয়েছিলেন। বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। পোস্টারে উল্লেখ করা হয়েছে, বিপর্যয়ের আগে তিনি ‘শুভম গেস্ট হাউস’-এ ছিলেন এবং শেষবার তাঁকে গিরং পোর্ট এলাকায় দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপালে নিখোঁজ বাংলার বাসিন্দাদের তালিকায় শর্মিষ্ঠার নামও রয়েছে। রাজ্য সরকারের তরফে নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। পর্যটন সংস্থার পক্ষ থেকেও নিখোঁজদের পরিবারের সদস্যদের নেপালে নিয়ে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করানো হয়েছে। এদিকে নিখোঁজদের পরিবারের পাশাপাশি অন্যান্য পর্যটকদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় দেহ শনাক্ত করতে দেহগুলিকে সমাধিস্থ করার আগে ডিএনএ নমুনা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার