নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দনে এবার বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা। বাড়িতে টিভি বা মোবাইলের পর্দা ছেড়ে ফুটবল প্রেমীদের জন্য থাকছে এক অন্য অভিজ্ঞতা। প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার নন্দনের বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা- স্পেন বিশ্বকাপ ফাইনাল। এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি।  

নবান্ন সূত্রে খবর, বিশেষ এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষকর্তা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন ধরেই ক্রীড়া দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আয়োজনের খুঁটিনাটি চূড়ান্ত করা হয়েছে। প্রযুক্তিগত দিকও ইতিমধ্যে খতিয়ে দেখেছেন সরকারি ইঞ্জিনিয়াররা। প্রশাসনের একাংশের মতে, পশ্চিমবঙ্গে এই প্রথম সরকারি উদ্যোগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বড় পর্দায় দেখানোর আয়োজন করা হচ্ছে। সেই কারণে  অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সেজে উঠছে নন্দন, রবীন্দ্রসদন ও অ্যাকাডেমি চত্বরও। থাকবে আর্জেন্টিনা ও স্পেনের জাতীয় পতাকা, দুই দলের জার্সি, মুখে দলের রং আঁকার ব্যবস্থা-সহ একাধিক ব্যবস্থা।  আয়োজকদের লক্ষ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের পরিবেশের স্বাদ যেন কলকাতাতেও পান ফুটবল প্রেমীরা। 

আরও পড়ুনঃঅভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

বিশ্বকাপ ফাইনালের রাতে দর্শকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। ভিড় সামাল দেওয়া থেকে শুরু করে গোটা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কয়েকজন প্রাক্তন ফুটবলার, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখও। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল ঘিরে নন্দনে তৈরি হচ্ছে উৎসবের আবহ। ফুটবল প্রেমীদের জন্য এই আয়োজন হতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা