অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। কার্যালয়ের চারপাশে গার্ডরেল বসিয়ে সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রণ করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কার্যালয়টি নির্মাণে অনুমোদিত বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় নথি জমা পড়েনি বলেই অভিযোগ উঠেছে। এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়। পরে ৭ জুলাই আরও এক নোটিস দেওয়া হয়। পাশাপাশি ১৫ জুলাই জেলা প্রশাসনের দফতরে উপস্থিত হয়ে নথি পেশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু নোটিসের কোনও জবাব দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আজ শনিবার সকাল থেকে অ্যাকশন মোডে প্রশাসন। বেলা বাড়তেই সেখানে এন্ট্রি নেয় ৩টি বুলডোজার। শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। 

জানা গিয়েছে, যে জমিতে কার্যালয়টি নির্মিত হয়েছে সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে কেনা হয়েছিল। ২০১৭ সালে এই কার্যালয়টি নির্মিত হয়েছিল। প্রশাসনের দাবি, সেই সংস্থার নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, প্রশাসনের কর্তারা এবং দমকল বাহিনীর সদস্যরা। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরপর দু’বার নোটিসে সাড়া না দেওয়াতেই বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে ওই বেআইনি কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: কোথায় গেল তৃণমূলের ১৬৪ কোটি টাকা? হদিশ না পেয়ে ব্যাঙ্কে চিঠি ইডি-র

উল্লেখ্য, এর আগেও কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত দুটি ঠিকানায় নির্মাণ সংক্রান্ত অভিযোগ তুলে কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছিল। সেই ঘটনাতেও প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা চেয়েছিল প্রশাসন।  

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…