নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে  বড় মোড়। আইনি জটে জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। ১৯৯৮ সালের ছয়টি পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।  যার ফলে নির্বাচনের আগে আপাতত জেলের বাইরে থেকেই প্রচারে নামার সুযোগ পেলেন কংগ্রেস প্রার্থী। সেই সঙ্গেই জেলমুক্তি অবস্থাতেই তিনি নির্বাচনে লড়াই করতে পারবেন।  

মিলন প্রধানের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির মধ্যে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগ রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। মোট ছয়টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। তবে জামিন পেলেও মিলন প্রধানকে একাধিক শর্ত মানতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের কাছে নিজের মোবাইল নম্বর জমা দিতে হবে তাঁকে। পাশাপাশি ২১ অক্টোবর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, থানার আইও-দের দিতে হবে তাঁর মোবাইল নম্বর। ২০ অক্টোবর পর্যন্ত রোজ দু’বার তাঁকে ফোন করতে পারবেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে মিলন প্রধানের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, পুরনো মামলায় প্রার্থীকে গ্রেফতার করে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের অভিযোগও তুলেছিল কংগ্রেস।  এর আগে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে ২০০৭ সালের পুরনো মামলায় এত বছর পর গ্রেফতারির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছিল। আদালত জানতে চেয়েছিল, ২০২১ সালে মামলাগুলি পুনরুজ্জীবিত হওয়ার পর এতদিন তদন্তকারী আধিকারিক কী পদক্ষেপ করেছিলেন। অন্যদিকে, পুলিশ ও রাজ্যের বক্তব্য ছিল, পুরনো মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। 


ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট