সাবধান! WhatsApp-এ ডিপি নকল করে প্রতারণার নয়া ফাঁদ, মুহূর্তেই উধাও লাখ লাখ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোয়াটসঅ্যাপের ডিপিতে মালিকের ছবি। সেই ছবি দেখেই মেসেজকে সত্যি বলে বিশ্বাস করেছিলেন সংস্থার এক কর্মী। আর সেই সুযোগেই ভুয়ো পরিচয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরের একটি অভিজাত আবাসনের বাসিন্দা এক ব্যবসায়ীর শেক্সপিয়র সরণিতে অফিস রয়েছে। সম্প্রতি তাঁর সংস্থার এক কর্মীর হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। ওই নম্বরের হোয়াটসঅ্যাপ ডিপিতে ছিল ব্যবসায়ীর ছবি। ফলে মেসেজটি যে তাঁর মালিকের পাঠানো নয়, তা বুঝতে পারেননি ওই কর্মী। অভিযোগ, মেসেজের মাধ্যমে সংস্থার বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়। টাকাটি জরুরি ভিত্তিতে পাঠানোর প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়। মালিকের নির্দেশ বলেই ধরে নিয়ে ওই কর্মী সংস্থার অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ টাকা পাঠিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। বিষয়টি বুঝতে পেরে ওই কর্মী তাঁর মালিককে গোটা ঘটনা জানান। এরপর রাজ্য ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে অভিযোগ জানানো হয়। এসসিআরবি-র পক্ষ থেকে শেক্সপিয়র সরণি থানায় ই-জিরো এফআইআর করা হয়। তার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘যে হিটলারের মতো চলবে তার হিটলারের মতো মৃত্যু হবে’, যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান

তদন্তে জানা গিয়েছে, প্রতারণার টাকা কেরলের কোচিনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। ওই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি, ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ