‘যে হিটলারের মতো চলবে তার হিটলারের মতো মৃত্যু হবে’, যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মোছার কাজ শুরু হয়েছিল গত শনিবার থেকে। প্রথম দফায় একাধিক দেওয়ালে চুনকাম করে দেওয়া হয়। তবে তার পরেই ফের নতুন করে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক তৈরি হয়। সাদা প্রলেপের উপর কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছিল। মঙ্গলবার সেই লেখাও মুছে ফেলা হয়।

এর মধ্যেই বৃহস্পতিবার ফের চুনকাম করা দেওয়ালে নতুন স্লোগান দেখা গেল। ইংরেজি হরফে লেখা হয়েছে, ‘জো হিটলার ওয়ালি চাল চালেগা, ওহ হিটলার ওয়ালি মউত মারেগা।’ অর্থাৎ, হিটলারের মতো চললে হিটলারের মতোই পরিণতি হবে। পাশাপাশি আরও একটি স্লোগানে লেখা হয়েছে, ‘মুসোলিনি কো দে দি আজাদি, আরএসএস কো ভি দেঙ্গে আজাদি।’ কে বা কারা এই স্লোগানগুলি লিখেছে, তা এখনও স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত দু’সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পক্ষ থেকে ‘বন্দে মাতরম যাত্রা’র ডাক দেওয়া হয়েছে। একই দিনে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের শুরুতে বেদমন্ত্র পাঠ এবং বন্দে মাতরম গান পরিবেশিত হওয়ার কথা।

আরও পড়ুনঃ ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি, কলকাতা-সহ ১১ জায়গায় হানা ED-র

অন্যদিকে, এদিনই যাদবপুরে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। তার আগে ক্যাম্পাসের দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান সামনে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে মুছে দেওয়া দেওয়ালে কার্ল মার্কসের উক্তি লেখার ঘটনাতেও কারও পরিচয় নিশ্চিত করা যায়নি।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের