রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি কর্মচারীদের মহার্ঘ্ ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ দফতরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের অনুষ্ঠান উদ্বোধন করতে এসে মহার্ঘ্ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল।

এদিন রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারি, সরকারের অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, সরকার অধিনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। রাজ্যপাল সব দিক খতিয়ে দেখেই ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।

এতদিন রাজ্য সরকারি কর্মচারিরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। এবার আরও ৪ শতাংশ ডি এ বাড়ল সরকারি কর্মচারিদের। এরফলে এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডি এ পাবেন। ডিএ-এর হার চার শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে ২৪০০ কোটি টাকা। এরফলে উপকৃত হবেন ১৪ লক্ষ সরকারি কর্মচারী।

এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছরের শুরুতে যেমন ডি এ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছিল, ঠিক তেমনি গত বছরের শেষের দিকে আরও এক দফা ডি এ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই ডিএ-এর হার বৃদ্ধির ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক কিছুটা হলেও কমল। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকারি কর্মচারিরা ১০ শতাংশ হারে ডিএ পেলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-এর ফারাক কমে হল ৩৬ শতাংশ।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?