শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শহরে বাড়ি বিপর্যয়। কলকাতার এন্টালিতে ভেঙে পড়ল একটি পুরানো বাড়ি। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন বয়স্ক দম্পতি। বৃদ্ধের পায়ে চোট লেগেছে। বৃদ্ধার মাথায় চোট লেগেছে।  ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এন্টালির অনরাইট ফার্স্ট লেনের ১ নম্বর বাড়ির একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরজেরে দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার ৫৫ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি জড়াজীর্ণ অবস্থায় পড়েছিল। দীর্ঘদিন ধরেই বাড়িটির একাংশ খুব খারাপ অবস্থায় ছিল। বৃহস্পতিবার আচমকাই সেটি ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়ার পরে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে তাঁরা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির শহরে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। প্রথম থেকে জড়াজীর্ণ ছিল বাড়িটি।বৃষ্টির কারণে এর কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। এরফলেই বিপত্তি ঘটেছে। বাড়ির একাংশ ভেঙে পড়ার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, একাধিকবার পুরসভাকে জানানো হয়েছিল। কিন্তু কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, গতমাসে শহরের বিভিন্ন জায়গায় একাধিক বাড়ি ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টির জন্য বাড়ি ভেঙে বিপদে পড়েছেন সাধারণ মানুষ।  প্রবল বৃষ্টির জন্য  গিরিশ পার্ক এলাকায় কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছিল একটি বাড়ি। পাশাপাশি ৮৪/এ, বিবি গাঙ্গুলী স্ট্রিটে বউবাজার মার্কেটে ভেঙে পড়েছে পুরনো একটি বাড়ি। নারকেলডাঙা থানার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এরমধ্যে বেশিরভাগ বাড়িকে বিপজ্জনক বলে জানানো হয়েছিল।

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান