‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বৃহৎ অনুষ্ঠানে অংশ নিয়ে যোগের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে উঠে আসে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং মানবিক ঐক্যের বার্তা। তিনি জানান, যোগ আর কেবল ভারতের ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নেই বরং বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।

রবিবার অর্থাৎ আজ প্রধানমন্ত্রীর যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের সমাগম রেড রোডে৷ অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যোগ আজ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। ভৌগোলিক সীমানা, ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা অতিক্রম করে এটি এখন এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্বের নানা দেশে যোগ দিবস উদযাপনের প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সব ছবি সামনে আসছে, তা প্রমাণ করে যোগের জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, আন্তর্জাতিক যোগ দিবস বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ গণ-উদযাপনে পরিণত হয়েছে।’

আরও পড়ুন: রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

এদিন মোদি ২১ জুনের বিশেষ তাৎপর্যের কথাও উল্লেখ করেন মোদি। মোদি বলেন, ‘পৃথিবীর অনেক অংশে ২১ জুন বছরের সবচেয়ে দীর্ঘ দিনের সাক্ষী থাকে। আন্তর্জাতিক যোগ দিবসের ফলে এই দিনটি এখন বিশ্বের সবচেয়ে বড় সম্মিলিত উদযাপনের দিন হয়ে উঠেছে। যোগের মাধ্যমে মানুষে মানুষে সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যোগ আমাদের একত্রিত করে। যোগ দিবস উপলক্ষে আমি সকলকে শুভেচ্ছা জানাই।’ যোগের মূল দর্শন সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘এটি কেবল শরীরচর্চার মাধ্যম নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় করার এক শক্তিশালী উপায়। যোগ আমাদের মধ্যে সংহতি, ইতিবাচকতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে বলেও তিনি মন্তব্য করেন।’ 

এদিন কলকাতা পুরসভার ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিরও প্রশংসা করেন মোদি। তিনি বলেন, ‘কলকাতার ‘স্বচ্ছতা সে স্বাগত’ উদ্যোগের জন্য আমি অভিনন্দন জানাই। এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণা।’ দেশজুড়ে যোগ দিবস ঘিরে উৎসাহ-উদ্দীপনার কথাও উল্লেখ করেন মোদি। তাঁর কথায়, ‘হিমালয় থেকে ভারত মহাসাগর, পূর্বে উত্তর-পূর্ব ভারত ও বাংলা থেকে পশ্চিমে সৌরাষ্ট্র গোটা দেশ আজ যোগের শক্তিতে উদ্দীপ্ত।’ 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমান

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম