গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

Share:

 নিজস্ব প্রতিনিধি:  ফের উত্তপ্ত মণিপুর। নোনি জেলায় জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট  (ZUF)-এর দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর সামনে এসেছে। গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় গুলির লড়াইয়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছ’জন। 

জানা গিয়েছে, ZUF-এর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে। সেই বিবাদই এবার প্রকাশ্যে সংঘর্ষের রূপ নেয়। নোনি জেলার বিভিন্ন এলাকায় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয় বলে  জানা গিয়েছে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন  আহত হয়েছেন।  সংঘর্ষে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ছ’জনের মধ্যে কয়েকজনের শরীরে গুলির আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনের বুকে ও হাতে গুলির ক্ষত রয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদেরও চিকিৎসা চলছে।

ZUF-এর দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ এমন সময়ে ঘটল, যখন সংগঠনটির সঙ্গে শান্তি প্রক্রিয়া ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই আবহে একই সংগঠনের দুই পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নোনিতে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের প্রকৃত কারণ কী এবং কোন বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এতটা উত্তেজনা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট ইস্যুতে তৃণমূল সাংসদকে নোটিস

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…