CEO দফতরের সামনে BLO-দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : এসআইআর আবহে সিইও দফতরের সামনে বিক্ষোভ ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্লোগান বিক্ষোভ দিতে থাকেন তাঁরা। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি মৃতদের পরিবারকে একটা চাকরি দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

সিইও দফতরের সামনের এলাকা দফায় দফায় এদিন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএলওরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সিইও দফতর অভিযান করার কথা আগেই জানানো হয়েছিল তাঁদের পক্ষ থেকে। দফতরে ডেপুটেশন দিতে গিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তখন পুলিশ ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিএলওরা অভিযোগ করে জানান, ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে। কোনও কাজে সাহায্য করা হচ্ছে না। এদিন সিইও দফতরের সামনে থেকেই হায় হায় স্লোগান ওঠে।

কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে বলে অভিযোগ করছেন বিএলওদের একাংশ। তাঁদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছে কমিশন। তারপরেও বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এদিন পুলিশকে লক্ষ্য করে লাঠিও ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। বার বার ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। স্লোগান ওঠে, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।

গত সোমবার বিএলওদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। ৩০ ঘণ্টা বিক্ষোভ দেখানো হয়। পরে ঘেরাও মুক্ত করা হলেও  শনিবার ফের বিক্ষোভ হয়। তারপর বৃহস্পতিবার ফের বিক্ষোভ দেখায় বিএলও অধিকার রক্ষা কমিটি। অতিরিক্ত ৭দিনেও লাভ হবে না। তাই কমিশনের সঙ্গে তাঁরা কথা বলতে চান। বিএলওদের একাংশ কমিশনের দফতরে গেলেও তাঁদের কথা তেমন শোনা হচ্ছে না বলে অভিযোগ।

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে