সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূলের টিকিটে জিতে সাংসদ। এত দিন তৃণমূলের কার্যালয়েই বসে করেছেন দলীয় বৈঠক, জনসংযোগের কাজ। অথচ এখন তিনি অন্য রাজনৈতিক দলের সাংসদ এই অভিযোগ তুলে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের ব্যবহৃত দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন কালীঘাটের তৃণমূল কর্মী-সমর্থকেরা। সোমবার দক্ষিণ কলকাতার গড়ফা এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

গড়ফায় তৃণমূলের ওই কার্যালয়টি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর নিয়মিত ব্যবহার করতেন সায়নী। তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক, কর্মসূচি নিয়ে আলোচনা এবং সাংগঠনিক কাজ চলত সেখান থেকেই। কার্যালয়ের বাইরে সায়নী ঘোষের নাম লেখা একটি ফলকও ছিল। সোমবার আচমকাই সেখানে হাজির হন কয়েক জন যুবক-যুবতী। নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং ‘আসল তৃণমূলের’ কর্মী বলে দাবি করেন তাঁরা। তাঁদের হাতে ছিল সায়নীকে কটাক্ষ করে লেখা একাধিক ব্যানার। কোথাও লেখা, ‘গো ব্যাক সায়নী’, আবার কোথাও ‘বিশ্বাসঘাতকের জায়গা নেই’।

আরও পড়ুনঃ শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

বিক্ষোভকারীদের অভিযোগ, সায়নী বর্তমানে ‘বিদ্রোহী’ হয়ে এনসিপিআই-এর সাংসদ হয়েছেন এবং এনডিএ-র বৈঠকেও অংশ নিচ্ছেন। তাঁদের প্রশ্ন, অন্য দলের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে কী ভাবে তৃণমূলের কার্যালয় ব্যবহার করতে পারেন তিনি? ঘটনার সময় কার্যালয়ে সায়নীর সচিবের মতো পরিচিত এক ব্যক্তি ছিলেন। তাঁকে বাইরে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘তৃণমূলের পার্টি অফিসে বসে অন্য দলের হয়ে জনসংযোগ করা মেনে নেওয়া হবে না।’ ঘটনা নিয়ে সায়নী ঘোষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ