শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

প্রয়াত শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে নার্সের সঙ্গে জালিয়াতি। প্রায় ৪.০৯ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের পুণেতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে নার্সের সঙ্গে জালিয়াতি। প্রায় ৪.০৯ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের পুণেতে। কী ভাবে জালিয়াতির শিকার হলেন ওই মহিলা? জানা গিয়েছে, আম্বেগাঁও এলাকার বাসিন্দা ওই মহিলা অনলাইন বিনিয়োগ প্রকল্পের ফাঁদে পড়েছিলেন। প্রথমে তাঁকে বিনিয়োগে উচ্চ মুনাফা অর্জনের লোভ দেখানো হয়। এরপর তাঁর বিশ্বাস অর্জনের জন্যে তাঁকে রতন টাটার ডিপফেক ভিডিও দেখানো হয়। এরপর প্রতারকরা মহিলাকে ওই বিনিয়োগ অ্যাপের সঙ্গে যুক্ত করিয়ে দেয়।

এফআই আর অনুসারে, ২০২৪ সালের অক্টোবরে ওই মহিলা ইনস্টাগ্রামে রতন টাটার একটি ভিডিও দেখেন। যেখানে রতন টাটাকে শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে দেখা যায়। মহিলাটি ভিডিওটিকে আসল ভেবে বিজ্ঞাপনটিতে ক্লিক করে দেন। এরপর তিনি নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেন। পরবর্তীকালে, সাইবার প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ করে। মোটা টাকা রিটার্নের প্রলোভন দেখিয়ে মহিলাকে টাকা বিনিয়োগ করতে প্ররোচিত করে। প্রতারকদের শেয়ার করা আরও কয়েকটি ভিডিও দেখে বিষয়টি বিশ্বাস করে ফেলেন মহিলা। এরপর ২০২৪ সালের ৯ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত ওই মহিলা প্রায় ১১টি অনলাইন লেনদেনের মাধ্যমে প্রতারক ব্যাংক অ্যাকাউন্টে ৪,০৯,১০০ টাকা স্থানান্তর করেন।

প্রথমে তাঁর সন্দেহ হয়নি। এরপর যখন প্রতারকরা টাকা ফেরত দেওয়ার পরিবর্তে অতিরিক্ত টাকা জমা দেওয়ার দাবি করেন, তখন মহিলার সন্দেহ হয়। এবং তিনি বুঝতে পারেন যে, তিনি যে বিনিয়োগ প্ল্যাটফর্মে বিনিয়োগ করছিলেন, সেটি ভুয়ো। তিনি বুঝতে পারেন যে, বিনিয়োগের নামে রতন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। এরপর তিনি গত ৪ মার্চ পুণে সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ এখন এই প্রতারণায় ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর এবং ডিজিটাল সংযোগগুলো খতিয়ে দেখছে। আর অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছে।

দীর্ঘ সময় ধরে নিখোঁজ! হাত-পা বাঁধা অবস্থায় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার