কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই ঘিরে এই বছর রাজনীতির ছবি একেবারেই আলাদা। রাজ্যের শাসকদলের অন্দরের টানাপড়েনের মধ্যেই শহিদ দিবসকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মঞ্চ। কিন্তু সব বিতর্কের মাঝেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের আন্দোলনের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে দেখার সুযোগ নেই। রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসও সেই ইতিহাসকে অস্বীকার করতে পারেনি। বরং শহিদ স্মরণের মঞ্চেই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের একাধিক ছবি, যা কার্যত তাঁর নেতৃত্বের স্বীকৃতিই দিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। আজ ৩৩ তম শহিদ দিবসে ১৯৯৩ সালের সেই ‘রক্তে রাঙানো’ দিনের স্মৃতি উসকে দিতে মঞ্চে তাই কংগ্রেসকে ব্যবহার করতে হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই।

১৯৯৩ সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের দাক দিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ এবং রক্তক্ষয়ী সেই দিনের সাক্ষী ছিলেন তিনি। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করলেও ২১ জুলাইয়ের ইতিহাসে তাঁর ভূমিকা আজও অমলিন। সেই কারণেই এবারের কংগ্রেসের শহিদ স্মরণ মঞ্চে ১৯৯৩ সালের আন্দোলনের একাধিক ছবি স্থান পেয়েছে, যার কেন্দ্রে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় এ বছর শহিদ স্মরণে ছিল তিনটি আলাদা মঞ্চ মমতাপন্থী তৃণমূল, ঋতব্রত শিবির এবং কংগ্রেস। দীর্ঘদিন পর বিধানভবনের বাইরে খোলা আকাশের নিচে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। সেখানে প্রদর্শিত গ্যালারিতে ১৯৯৩ সালের আন্দোলনের পাশাপাশি ২০০৩ সালের একুশে জুলাইয়ের ছবিও রাখা হয়। একটি ছবিতে দেখা যায়, শহিদ স্মরণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তৎকালীন এনডিএ সরকারের অন্যতম নেতা জর্জ ফার্নান্ডেজ। সেই ছবির নিচে লেখা ছিল ‘এটা শুধু অন্যায় নয়, পাপ।

আরও পড়ুন: দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

তবে ইতিহাসের স্বীকৃতি দিলেও বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সুযোগ ছাড়েনি কংগ্রেস। তাদের বক্তব্য, আন্দোলনের ইতিহাস যেমন বদলানো যায় না, তেমনই পরবর্তী সময়ে কংগ্রেস কর্মীদের উপর রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগও বাস্তব। ফলে একই মঞ্চে ইতিহাসের স্বীকৃতি এবং বর্তমানের রাজনৈতিক সমালোচনা দুটিই তুলে ধরার চেষ্টা করেছে কংগ্রেস। এদিন কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা বিকাশ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শহিদ মুরারি চক্রবর্তীর ভাই শুভঙ্কর সরকারকে চিঠি দিয়ে জানান, দীর্ঘ ৩৪ বছরেও হত্যার বিচার না মেলায় এ বছর তাঁরা কোনও শহিদ সমাবেশে যোগ দেবেন না। পরে অবশ্য দেখা করার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতাদর্শগত দূরত্ব এবং বর্তমানের রাজনৈতিক সংঘাত থাকলেও ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের আন্দোলনের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা কংগ্রেসের পক্ষেও সম্ভব হয়নি। আর সেই কারণেই শহিদ স্মরণের মঞ্চে আবারও ফিরে এল সেই আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা