দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

Share:

নিজস্ব প্রতিনিধি:  তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভামঞ্চে বক্তৃতা দিতে উঠেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ সমাবেশের মঞ্চ ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষণা করলেন দলকে সংগঠিত করতে জেলা সফরে যাচ্ছেন তিনি। বললেন, ‘আটকানোর ক্ষমতা কত আছে দেখতে চাই।’ 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এর পর আমি জেলায় জেলায় বেরোব, আটকানোর ক্ষমতা কত আছে দেখতে চাই।’ সভামঞ্চ থেকে সাফ বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, গণতান্ত্রিক কর্মসূচি বা মানুষের কাছে পৌঁছনোর অধিকার তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।  মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, আজ মঙ্গলবার সকালেও তাঁকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয়েছিল। এদিন মমতা জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে প্রাণ দিয়ে লড়াই করবেন তৃণমূলকর্মীরা। শুধু মমতা নয় ঋতব্রত তৃণমূলকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলেছেন, ‘এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, এদের কাউকে ফেরত নেবেন না।’  তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘এদের বালিশ চাটা বলে ডাকবেন। ছোট করে বিসি বললেই হবে।’  

আরও পড়ুন: ‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এদিন প্রতীক নিয়েও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্যাথিড্রাল রোডের সভা থেকে মমতা বলেন, ‘সিম্বল কাড়বেন। টাকা কাড়বেন। এই কর্মীদের টাকা দিয়ে আনতে হয়নি। প্রাণের টানে, হৃদয়ের টানে চলে এসেছে। আমি গদ্দারদের ছেড়ে কথা বলব না। ব্যাট বলের খেলা হবে। তুমি আমার সিম্বল কাড়লে আমি ছাড়ব না। যদি কাড়ে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। তোমাদেরও সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে সেটাই দলের প্রতীক হয়। জেলায় অনুমতি দিচ্ছে না। অনুমতি না পেলে রাস্তায় হাঁটব।’  

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা