ইঁদুরে কেটে দিয়েছে চুল্লির তার, বন্ধ রতনবাবু ঘাট শ্মশান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার খাস কলকাতার শ্মশানে ইঁদুরের উপদ্রব। আর তার জেরে বন্ধ হলো মৃতদেহ সৎকারের কাজ। এমনই ঘটনা ঘটেছে কাশীপুরের রামকৃষ্ণদেব মহাশ্মশানে। সেখানে ইঁদুর বৈদ্যুতিক চুল্লির তার ছিন্নভিন্ন করে দিয়েছে । এরজেরে বুধবার সারাদিন বন্ধ ছিল শ্মশানের বিদ্যুতিক চুল্লিতে দাহের কাজ।

এই প্রসঙ্গে এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন,’ শ্মশানের মধ্যে বাড়ছে ইঁদুরের উপদ্রব। এরজেরে ব্যাহত হচ্ছে চুল্লিতে দাহের কাজ। বুধবার সারাদিন বন্ধ ছিল দাহের কাজ। সেইজন্য  সারা দিন নিমতলা এবং কাশী মিত্র শ্মশানে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে তারের মেরামতির পর  এদিন থেকে কিছুটা হলেও স্বাভাবিক হতে চলেছে শবদেহ দাহের কাজ।‘ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , শ্মশানের আশেপাশে ইঁদুরের খাদ্য হিসেবে খই, কলা, আতপ চাল, তিল–সহ বিভিন্ন সমাগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর সেইজন্য বাড়ছে ইঁদুরের উপদ্রব।

 উল্লেখ্য,  শুধু সেতু, রাস্তা, শ্মশানই নয়, কলকাতার বহু বাড়িও ইঁদুরের কারণে বিপজ্জনক অবস্থায় রয়েছে। আর তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। কীভাবে এই সমস্যা থেকে মিলবে সুরাহা। সেইজন্য  যাবতীয় সতর্কতা মাথায় রেখে ইঁদুর দমনে পুরকর্তারা এক বার কাচের গুঁড়ো ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু পশুপ্রেমীরা যদি আন্দোলনে নামে সেইজন্য এই পন্থা অবলম্বন করতে পারেনি পুরসভা।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ