চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেপরোয়া লরির তাণ্ডব, ৫ জনকে ধাক্কা মেরে গ্রেফতার চালক ও খালাসি

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে খাস কলকাতাতেই দেখা গেল বেপরোয়া লরির তাণ্ডব। রিজেন্ট পার্ক এলাকার ঘটনা। পরপর বেশ কয়েকজনকে ধাক্কা মারে লড়িটি। ঘটনায় এলাকা জুড়ে নামে আতঙ্ক। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আহতরা চিকিৎসাধীন।

রিজেন্ট পার্কের আজাদগড়ের ঘটনা। বৃহস্পতিবার সকাল ৬ টা ১০- ১৫ মিনিট নাগাদ বেপরোয়া গতির লরি ধাক্কা মারে ৫ জন পথচারীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি সুভাষ গ্রামের দিক থেকে আসছিল। তবে গতি নিয়ন্ত্রণে ছিল না। তাই পর পর ধাক্কা মারে একের পর এক পথচারী ও স্থানীয়দের। দুই এলাকায় চলে লরির এই তাণ্ডব। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে (Hospital)। জানা গিয়েছে, একটি গাড়িতে আসছিলেন বিজয় কাশ্যপ ও ঝুমা মুখোপাধ্যায়। সেই গাড়ির পেছনে ধাক্কা মারে লরি। এই ঘটনায় আহত হন গাড়ির আরোহীরা। অন্যদিকে ৩ পথচারীকে ধাক্কা মারে ওই বেপরোয়া লরি। তাঁদের নাম শুভ্রা রুইদাস, ছবি নাড়ু, বরুণ নাড়ু। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উত্তেজনা। খবর যায় পুলিশে।

 স্থানীয় থানার পুলিশ ধাওয়া করে লরিটিকে (Truck)। টালিগঞ্জ ট্রাম ড্রিপোর কাছ থেকে লরিটিকে আটক করা হয়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ওই লরির চালক ও খালাসিকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লরি মাত্রাতিরিক্ত বোঝাই ছিল কি না, চালক ও খালাসি মদ্যপ ছিল কি না, ওই লরিতে কি ছিল, কেন বেপরোয়া তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি: প্রতীকী

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ