আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তে নেমেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সোমবার তদন্তের প্রয়োজনে হাসপাতালে পৌঁছয় সিবিআইয়ের একটি টিম। এদিন গোয়েন্দারা ‘প্লেস অফ অকারেন্স’  পরিদর্শন করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। 

সূত্রের খবর, ঘটনার দিন দায়িত্বে থাকা হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হচ্ছে। তদন্তের স্বার্থে ডিজিটাল ও ফরেনসিক তথ্যপ্রমাণও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। বিশেষ তদন্তকারী দল হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার দিন এবং তার আগের কয়েক দিনের ডিউটি রস্টারও পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীদের একাংশের মতে, ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে।

আরও পড়ুনঃগ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসে। প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। এই ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। তবে তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁদের আবেদনের ভিত্তিতে নতুন সিট গঠনের নির্দেশ চেয়ে মামলা দায়ের করা হয়। গত ২১ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী, মৃত্যুর ১৮ ঘন্টা আগে শেষ পোস্ট

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের