ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতার পদ নিয়ে চলা আইনি লড়াইয়ে আপাতত স্বস্তিতে ‘আসল তৃণমূল’-এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দু’মাস বিরোধী দলনেতার পদে বহাল থাকছেন ঋতব্রতই। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এটি অস্থায়ী।

মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির পর ডিভিশন বেঞ্চ জানায়, এই পর্যায়ে তারা মামলায় হস্তক্ষেপ করবে না। ফলে বিষয়টি ফের সিঙ্গল বেঞ্চের কাছেই পাঠানো হয়েছে। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে মূল মামলাটির নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চকে। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে সরকার গঠনের পর থেকেই কালীঘাট তৃণমূল এবং ‘আসল তৃণমূল’-এর মধ্যে টানাপোড়েন চলছে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেই বিষয়টি আদালতে গড়ায়। স্পিকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মামলার শুনানিতে ঋতব্রত শিবির এবং স্পিকারের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও কেন ঋতব্রতদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঠানো প্রথম চিঠি উপেক্ষা করে কেন ঋতব্রতদের চিঠিকে স্বীকৃতি দেওয়া হল এমন একাধিক প্রশ্ন সামনে আসে। 

আরও পড়ুন: একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

তবে মঙ্গলবারের শুনানিতে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, এই মুহূর্তে তারা স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না। আগামী দু’মাস ঋতব্রতই বিরোধী দলনেতার পদে থাকবেন। তবে সিঙ্গল বেঞ্চ মূল মামলার শুনানি শেষে অন্য সিদ্ধান্ত নিতেই পারে। অর্থাৎ, ভবিষ্যতে বিরোধী দলনেতার পদে পরিবর্তনের সম্ভাবনা খোলা থাকছে। আদালত বারবার উল্লেখ করেছে, স্পিকারের বর্তমান সিদ্ধান্তটি অস্থায়ী। ফলে সিঙ্গল বেঞ্চের রায়ের উপরই শেষ পর্যন্ত নির্ভর করবে বিরোধী দলনেতার পদে কে থাকবেন। এই পরিস্থিতিতে মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে বলেও আইনি মহলে জল্পনা তৈরি হয়েছে।

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে