আজ বাংলার নয়া রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আর এন রবি, আমন্ত্রিত কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বুধবার শহরে এসেছেন রবীন্দ্র নারায়ণ রবি। বিমানবন্দরে তাঁকে শুভেচ্ছা জানান দমকলমন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযুষ পান্ডে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি রাজভবনে পৌঁছান।  সিভি আনন্দ বোসের জায়গায় আজ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন আর এন রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টায় রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন । উপস্থিত থাকতে পারেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম  সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।  তা ছাড়াই ২০০ জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলেই খবর। 

 তামিলনাড়ুতে ৫৪ মাসের দীর্ঘ মেয়াদে কাজ করার পর  রবিকে বাংলার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আবহে বাংলার রাজ্যপাল বদলের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই উল্লেখ করেছে রাজনৈতিক মহলের একাংশ।  তামিলনাড়ুতে আরএন রবির সময়কাল অনন্য ছিল বলেই উল্লেখ করা হয়েছে।  অফিসিয়াল জায়গার বদলে  তামিলনাডুর  রাজভবনকে সমাজের সকল স্তরের নাগরিক সমাজের জন্য সহজলভ্য করে তোলার দিকে মনোনিবেশ করেছিলেন। আরএন রবি ব্যক্তিগতভাবে ১,০০,০০০-এরও বেশি শিক্ষার্থীকে  সম্বর্ধনা দিয়েছেন, জাতি গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপর জোর দিয়েছিলেন। কয়েকটি প্রতীকী ডিগ্রি প্রদানের রীতি থেকে সরে এসে, তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ৫০,০০০-এরও বেশি শংসাপত্র বিতরণ করেছিলেন। তিনি রাজভবনে ২৪টি অধিবেশন আয়োজন করেছিলেন। তিনি এবার হতে চলেছেন বাংলার রাজ্যপাল। 

আরও পড়ুন: বঙ্গে ১৪ জেলায় বজ্রপাতের সর্তকতা সহ বৃষ্টির পূর্বাভাস জারি

অন্যদিকে, বুধবার কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন  বাংলার বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে যাওয়ার আগে তাঁর চোখে এসেছিল জল। বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি লিখে গিয়েছেন খোলা চিঠিও। পদত্যাগের পর মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর। এবার গত তিন বছরে বাংলার মানুষের কাছ থেকে পাওয়া ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তাঁর খোলা চিঠিতে। একই সঙ্গে খোলা চিঠিতে জানিয়েছেন, রাজভবনের দায়িত্ব শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ নয়। তিনি চিঠিতে আরো লেখেন, “বাংলা আমার দ্বিতীয় বাড়ি, ভবিষ্যতেও এই রাজ্যের সঙ্গে যুক্ত থাকব”। খোলা চিঠিতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধিকে স্মরন করেন   ড. সিভি আনন্দ বোস। গত তিন বছরে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। প্রাক্তন রাজ্যপাল রাজ্যের মানুষের ও পশ্চিমবঙ্গের বাঙালির আবেগের কথা মাথায় রেখে প্রার্থনার কথাও জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, “মা দুর্গা যেন বাংলার মানুষকে রক্ষা করেন।”  

 

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী