সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতার ফের বেপরোয়া গতির বলি এক যুবক। বুধবার ভোরে ইএম বাইপাসের কালিকাপুর মোড় ও রুবি মোড়ের মাঝামাঝি এলাকায় মেট্রোর পিলারে ধাক্কা মেরে মৃত্যু হল এক অ্যাপ-ভিত্তিক বাইকচালকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা এক মহিলা যাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ শাহনাওয়াজ (৩০)। বুধবার ভোর প্রায় ৫টা নাগাদ তিনি এক মহিলা যাত্রীকে নিয়ে কালিকাপুর মোড় থেকে রুবির দিকে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাইকটি সজোরে মেট্রো রেলের একটি পিলারে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ও যাত্রী দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শেখ শাহনাওয়াজকে মৃত বলে ঘোষণা করেন। আহত মহিলার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতি, চালকের নিয়ন্ত্রণ হারানো নাকি অন্য কোনও কারণ রয়েছে, সবদিকই তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ ‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

স্থানীয়দের দাবি, ইএম বাইপাসে ভোরের দিকে যান চলাচল তুলনামূলক কম থাকায় অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি বা বাইক চালান। সেই প্রবণতার জেরেই বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এদিনের ঘটনাও সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে বলে মত তাঁদের। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত মহিলার বক্তব্যও নথিভুক্ত করা হবে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য