এই মুহূর্তে

প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের ৪ ঘন্টা ধরে পলিগ্রাফ টেস্ট সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা হল রবিবার। প্রেসিডেন্সি জেলে গিয়ে তার পলিগ্রাফ টেস্ট(Polygraph Test) দীর্ঘক্ষণ ধরে করেন সিবিআই টিম। সিবিআই আধিকারীরা পলিগ্রাফ টেস্ট করে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে গেল । রবিবার সকাল ১১ঃ৩৫ নাগাদ সিবিআই টিম সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট করতে প্রেসিডেন্সি জেলে আসেন। বিকেল ৩টে বেজে ২৮ নাগাদ সিবিআই – এর টিম বেরিয়ে যায় পলিগ্রাফ টেস্ট করে।এর পাশাপাশি সিজিও কমপ্লেক্স এ ও বেশ কয়েকজনের পলিগ্রাফ পরীক্ষা করা হয়। আরজি করে পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই।

সিবিআই-এর দাবি অনেকের বয়ানে অসংগতি মিলেছে। বারবার নিজেদের বয়ান বদলেছেন অনেকে। তাই আসল কারণ জানতে পলিগ্রাফ পরীক্ষার জন্য শিয়ালদা আদালতে সাতজনের এই পরীক্ষা করতে সিবিআই এর পক্ষ থেকে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদনকে অনুমোদন করে। এরপরই শনিবার প্রেসিডেন্সি জেলে(Presidency Jail) গিয়ে পলিগ্রাফ টেস্টে বিষয়ে প্রেসিডেন্সি জেলের ভিআইপি ওয়ার্ডের বিষয়টি খতিয়ে দেখে সিবিআই টিম(CBI Team)। এরপর পরীক্ষার সমস্ত সরঞ্জাম নিয়ে রবিবার সকালে প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই। সেখানেই দীর্ঘক্ষন ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়। জানা গেছে আরজিকর কাণ্ডে মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষা করার জন্য অনুমতি দিয়েছে আদালত।

সেই তালিকায় রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের(R G Kar Medical College Hospital) প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই পলিগ্রাফ পরীক্ষা করার জন্য দিল্লি থেকে সিবিআই এর বিশেষ টিম কলকাতায় এসেছে।এদিকে,সন্ধান মিলল বিপ্লব সিংহ ওরফে বলুদার বাগান বাড়ির। বাসুদেবপুর মিলিটারি মাঠ এলাকায় রয়েছে একটি একতলা বাড়ি। যেখানে ‘সিংহ’স মেডি গ্রুপ’ নামে একটি সংস্থার অফিস রয়েছে। যেটির মালিক বিপ্লবের ছেলে বিপ্রতীক সিংহ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রায় ৩বছর আগে এই বাড়িটি কেনেন বিপ্লব। বর্তমানে সেখানে সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে। এছাড়াও বাসুদেবপুর মোড়ে আগে বিপ্লবের একটি অফিস ছিল।

সেখান থেকেই আঁকা ও ব্যানার ফ্লেক্স প্রভৃতি ব্যবসা চালাতেন বিপ্লব, যেটি বর্তমানে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয় হয়ে গিয়েছে। তবে সেই ফ্লেক্সের নিচে বিপ্লবের ফ্লেক্সের কিছুটা অংশও নজরে আসে।আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি তদন্তে সাঁকরাইল বাসুদেবপুর শিবতলার কাছে সুমন হাজরার বাড়িতে রাত আটটা নাগাদ সিবিআই সাত সদস্যের দল তদন্তে বাড়িতে প্রবেশ করলো। প্রসঙ্গত,, এদিন বাসুদেবপুরে হাটগাছায় ব্যবসায়ী বিপ্লব সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উঠে আসে সুমন হাজরার(Suman Hazra) নাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ