২১-র সমাবেশে তৃণমূলের সমর্থনে হাজির ‘শাহরুখ’!

Share:

নিজস্ব প্রতিনিধি : ২১-র সমাবেশে হাজির ‘শাহরুখ’। আচমকা শুনে চমকে উঠবে সকলেই। কারণ ২১-র মঞ্চে চমক দেওয়ার ঘটনা নতুন নয়।  তাই সকলে ভাবতেই পারেন ২১-র মঞ্চে হাজির হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই শাহরুখ। কিন্তু না শাহরুখ খানের সাজে সজ্জিত হয়ে বোলপুর থেকে এসেছেন এক সমর্থক। বাদশার মতোই চুলে ছাঁট, চোখে চশমা, ড্রেসও তেমন, বুকে দলনেত্রীর ধর্মতলা চলো ব্যাজ।

তিনি ধর্মতলা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনের জন্য কী বার্তা দেন সেটাই জানতে চান। পাশাপাশি দলনেত্রীকে দেখতে চান। তিনি শাহরুখ সেজে থাকতে পছন্দ করেন। তাই এই সমাবেশেও এসেছেন শাহরুখের সাজেই।তৃণমূলকে সমর্থন করার সঙ্গে সঙ্গে দলনেত্রীর সঙ্গে ছবিও তুলতে চান তিনি। শাহরুখ খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভাল। তাই ২১-র মঞ্চে হাজির শাহরুখ শুনলেই অবাক হওয়ার কিছুব থাকে না।

দলনেত্রী আগামীর বার্তা দিতে পারেন এই সমেবেশ থেকেই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে এটাই শেষ ২১ জুলাই। এই মঞ্চ থেকে নির্বাচনের রুটম্যাপ বেঁধে দিতে পারেন দলনেত্রী। তাই সকলের চোখ তাঁর ভাষণের দিকেই। দলনেত্রীর টানে কোমর জলকে থোড়াই কেয়ার করে ধর্মতলায় হাজির হয়েছেন ঘাটালের লক্ষ্মীকান্ত। লক্ষ্মীর সাজে সজ্জিত হয়ে এসেছেন তিনি।

ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। কেউ খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন। সাজে সজ্জায়, শ্লোগানে মুখরিত ধর্মতলা চত্বর। দলনেত্রী কথা সামনে থেকে শুনতে জেলা থেকেও ছুটে এসেছেন কর্মী সমর্থকরা।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে