বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে মাদক পাচার রোধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতার এন্টালি থানার অন্তর্গত শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে মাদক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তরিত মজুমদার (৫২)। তিনি নদিয়ার তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে তার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শিয়ালদহ এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। সেখানেই তরিত মজুমদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০২ গ্রাম মাদক উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর ধৃতকে গ্রেফতার করে এসটিএফ থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১ জুলাই ২০২৬ তারিখে এসটিএফ থানায় ৭ নম্বর মামলা রুজু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২১(বি) ও ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি কোনও বৃহত্তর মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইন কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সেই বিষয়েও তদন্ত চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাঁদের খোঁজেও তল্লাশি শুরু করেছে এসটিএফ।

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতি যা..’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত