রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের (রুক্মিনী মল্লিক) নাম ঘোষণা করল বিজেপি। আগামি ৬ অক্টোবরের মধ্যে রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ। তার আগেই আজ, রবিবার কোয়েলকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রকাশচিক বরাইক, সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূলত্যাগী আরও এক প্রাক্তন সাংসদকে রাজ্যসভার টিকিট দিল বিজেপি।

চলতি বছরেই তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার টিকিট পেয়েছিলেন কোয়েল মল্লিক। তবে শপথ নেওয়ার পর একদিনও রাজ্যসভায় হাজিরা দেননি তিনি। তারপরেই রাজ্যে পালাবদলের পর তৃণমূল ছেড়ে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানান তিনি। রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দেন কোয়েল। যদিও কিছুদিনের মধ্যে ভোলবদল হয় রঞ্জিতকন্যার। সাংসদ পদে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেই থেকেই জল্পনা বাড়ছিল কোয়েলের বিজেপি যোগ নিয়ে। এর মাঝেই তাঁর ছেড়ে আসা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এবার সেই আসনেই প্রার্থী হিসেবে তৃণমূল থেকে আসা কোয়েলকে বেছে নিয়েছে বিজেপি। এর আগে রাজ্য়সভার তিন আসনে প্রার্থী হিসেবে তৃণমূলত্যাগী নেতা প্রকাশচিক বরাইক, সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবকে টিকিট দিয়েছিল পদ্ম শিবির। সেই পথে হেঁটেই কোয়েলকে রাজ্যসভার প্রার্থী করা হল।

আরও পডুন: বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের 

আগামী ১৬ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন রাজ্যসভার একাধিক আসনে উপনির্বাচন রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের একটি আসনে ভোট। সেই আসনে মনোনয়ন দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। তাই এদিন কোয়েলের নাম ঘোষণা করল বিজেপি। সূত্রের খবর, আগামী মঙ্গলবার প্রার্থী পদে মনোনয়ন দিতে বিধানসভায় যাবেন কোয়েল মল্লিক। যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিজেপি বিধায়ক রয়েছে বাংলায়। তাই কোয়েলের জয় নিশ্চিত।

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন