মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি এ বার কি মঞ্চে দেখা যাবে সুকান্ত মজুমদারকে? তাও আবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায়! তাঁকে ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। যদিও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না সুকান্ত নিজেও। বরং নিজেই জানিয়েছেন, তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব এসেছে। তাঁর কথায়, ‘প্রস্তাব এসেছে। ভেবে দেখছি।’

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে নতুন নাটক ‘কেশরী হত্যা?’। রঙ্গ অপেরা নাট্যদলের প্রযোজনায় এই নাটকের নাট্যকার সঞ্জয় আচার্য। ভাবনা ও নির্দেশনায় দেবাশিস বিশ্বাস। শ্যামাপ্রসাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের পাশাপাশি নাটকে উঠে আসবে তাঁর সঙ্গে তৎকালীন তরুণ অটলবিহারী বাজপেয়ির রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গও। আর সেই যুবক ‘বাজপেয়ীর চরিত্রেই সুকান্ত মজুমদারকে দেখতে চাইছেন নাট্যদলের সঙ্গে যুক্তরা।ইতিমধ্যেই তাঁর কাছে পৌঁছেছে অভিনয়ের প্রস্তাব। বালুরঘাটের বিজেপি সাংসদও তা স্বীকার করেছেন। যদিও এখনও চূড়ান্ত সম্মতি দেননি তিনি। প্রস্তাবটি নিয়ে ভাবনাচিন্তা করছেন। তবে রাজনীতিতে ‘বাজপেয়ীকে নিজের অন্যতম আদর্শ হিসেবে মানেন সুকান্ত। ফলে তাঁর চরিত্রে অভিনয়ের সুযোগ যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা তাঁর কথাতেই স্পষ্ট।

আরও পড়ুনঃ বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে সুকান্তর। ছাত্রজীবনে বালুরঘাটে একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। পরে অধ্যাপনা ও রাজনীতির ব্যস্ততায় মঞ্চ থেকে দূরে সরে যান। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বের পাশাপাশি কলকাতা পুরভোটের প্রস্তুতিতেও ব্যস্ত। ফলে সময় বের করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। শেষ পর্যন্ত ‘কেশরী হত্যা?’ নাটকে অটলবিহারীর ভূমিকায় সুকান্তকে দেখা যায় কি না, এখন সেটাই দেখার।

৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য