‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার দায় এড়াতে নারাজ রাজ্য সরকার। এই মর্মান্তিক ঘটনার পিছনে মানুষের ভুলকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগপুরে আরএসএস প্রধান মোহন ভাগবত যে মন্তব্য করেছিলেন, তাতেও পূর্ণ সমর্থন জানালেন তিনি। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, তদন্তে যাঁদের গাফিলতি বা দায় সামনে আসবে, তাঁরা পুলিশকর্মী, হোমগার্ড কিংবা পুজো উদ্যোক্তা যেই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (২১ অক্টোবর) আগরপাড়া ও বরানগরে চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বরানগরের এন কে চ্যাটার্জি লেনের বাসিন্দা দিলীপ ঘোষ ও দিপালী ঘোষের বাড়িতে যান তিনি। ওই দুর্ঘটনায় দু’জনকেই হারিয়েছে তাঁদের ছেলে কিশোর পৃথ্বীশ ঘোষ। দিলীপবাবু বরানগর আইএসআইয়ের কর্মী ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, ছেলেটি চাইলে তার পাশে অভিভাবকের মতো থাকবেন তিনি। তাঁর কথায়, আগে কেউ এমন দায়িত্ব নেননি বলে তিনি পিছিয়ে থাকবেন, তা হতে পারে না। প্রয়োজনে পড়াশোনা থেকে ভবিষ্যতের পথ চলা, সব ক্ষেত্রেই পৃথ্বীশকে সাহায্য করবেন। আগরপাড়ায় মৃত এক বাসিন্দার পরিবারের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। সেখান থেকে দুর্ঘটনার সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তদন্তকারী কমিটিকে ওই এলাকায় পাঠানো হবে। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ, মণ্ডপের ভিতরে নয়, বাইরে বেরনোর মুখেই বিপত্তি ঘটে। ভিড় নিয়ন্ত্রণের জন্য যে দড়ি দিয়ে যাতায়াতের পথ আলাদা করা হয়েছিল, তা ফেলে দেওয়ার ফলে দু’দিকের মানুষের ভিড় এক জায়গায় মিশে যায়। মাইকে প্যান্ডেল ভেঙে পড়ার ঘোষণা এবং দড়ি ছেড়ে দেওয়ার ঘটনাও পরিস্থিতি আরও জটিল করে তুলেছিল বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

শুভেন্দু বলেন, পাশের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় প্রচুর মানুষের সমাগম হলেও দড়ি দিয়ে প্রবেশ ও বেরোনোর পথ আলাদা করা হয়েছিল। চোরবাগানের ঘটনায় সেই ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। থিমের জৌলুস, ডিজে এবং পুজোর আয়োজনের ধরন নিয়েও নতুন করে ভাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, দুর্গাপুজো বাংলার বড় উৎসব। এত বড় আয়োজন সামলাতে শুধু পুলিশের উপর নির্ভর করলে চলবে না, সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। রাজ্যে পর্যাপ্ত পুলিশকর্মী না থাকার প্রসঙ্গ তুলে তিনি আগের সরকারের আমলে সিভিক ভলান্টিয়ার ও অস্থায়ী হোমগার্ডের উপর অতিরিক্ত নির্ভরতার অভিযোগও করেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যা কয়েক মাসে মিটিয়ে ফেলা সম্ভব নয়। তবে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থার সংশোধন জরুরি। কলকাতার দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। কলকাতার দুর্গাপুজোর সময় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কলকাতায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর জন্য প্রকৃতিকে দায়ী করা যায় না। মানুষের ভুলই এর জন্য দায়ী।’

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে